Coxs Bazar Government High School - Coxs Bazar Government High School
110 views
Coxs Bazar Government High School - Coxs Bazar Government High School

Coxs Bazar Government High School - Coxs Bazar Government High School

Coxs Bazar Government High School - Coxs Bazar Government High School in cox's bazar, Cox's Bazar Sadar

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়

সাগর সৈকত, গিরি-পর্বত, নির্ঝরিণী সিঞ্চিত ও মনোরম প্রাকৃতিক রম্য-হর্ম্যে ভরপুর কক্সবাজার। Captain Cox এর কক্সবাজার সু-প্রাচীন কালের নৈসর্গিক তথা অপার সমুদ্র তটের বৈচিত্র সম্পদ ভান্ডারের ঢালি নিয়ে সকলকে বিমোহিত ও স্তম্ভিত করে আসছে। বিশ্বের দীর্ঘতম এ সৈকত তটের মনি কৌটায় অবস্থিত বর্তমান এ কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। সূচনালগ্নে প্রতিষ্ঠাতাগণ সুদূর ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত সুন্দর ও মনোরম সমতল স্থান তথা কক্সবাজার পৌরসভার নাভিতটে প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন। তাঁদের দূরদর্শী চিন্তা-ভাবনার ফসল বৈকি। স্থানটি সেদিন চতুর্দিক জঙ্গলাকীর্ণ ছিল বটে, যোগাযোগের ও জ্ঞান সাধনার জন্য ছিল অপূর্ব। বিশাল এলাকা নিয়ে বিদ্যালয়টি যাত্রা করে ক্রমে এর কর্মশক্তি দেশ-ব্যাপী বিধৃত। কয়েকবার জেলার সর্বশ্রেষ্ঠবিদ্যালয়ের স্বীকৃতি লাভ এবং সর্বাধিক সুনাম-সুখ্যাতিতে বিদ্যালয়ের গৌরব গাঁথা কিংবদন্তী হয়ে সকলকে বিমোহিত করে আসছে। তাই বিদ্যালয়ের সূচনাকারী, প্রাচীন শিক্ষক মন্ডলী, ছাত্র তথা কক্সবাজার জেলার এ বিদ্যালয়ের সংশ্লিষ্টজন এ প্রতিষ্ঠানকে নিয়ে গৌরব বোধ করেন।

বিদ্যালয়ের প্রারম্ভক্ষণ: কখন, কিভাবে এবং কোন তারিখে অত্র প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল তার সঠিক দিন-তারিখ পাওয়া যায় না। সময়ের আবর্তনে প্রাচীন সব নথিপত্র পাওয়া যাচ্ছে না। তবে এককথা সর্বজন স্বীকৃত যে, ১৮৭৪ সালে এখানে প্রতিষ্ঠানটির সূচনা হয়েছিল। বিদ্যালয়ের রেকর্ডপত্রে এ সালটি পাওয়া যায়। তবে প্রাইমারী বা হাইস্কুলরূপে প্রতিষ্ঠানটির সূচনা হয় নি। প্রাচীন ব্যক্তিবর্গের জবানী এবং বিদ্যালয়ের পরিদর্শন বুকের পরিদর্শকের মন্তব্য থেকে জানা যায় যে, সূচনালগ্নে এটি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। একথা স্বীকার্য যে, প্রাচীনকালে তথা ষোড়শ/অষ্টাদশ শতকে এদেশে প্রাথমিক শিক্ষা আরম্ভ হত মাদ্রাসা-মক্তব, চতুস্পাঠী টোল ইত্যাদির মাধ্যমে। তাই সেদিন স্থানীয় সচেতন ব্যক্তিরা এ স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শিক্ষা প্রসারের প্রয়াস পেয়েছিলেন। সেই কালের মাদ্রাসা বর্তমান ১৯১০ সালের কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। ১০ বিঘা ভূমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা পরবর্তীতে M.E বা Middle English School এ পরিণত হয়েছিল।

 

মিডল ইংলিশ স্কুল: প্রায় ৩০ বছরাধিক মাদ্রাসা শিক্ষাঙ্গন থাকার পর ক্রমে ইংরেজ শাসনের প্রভার ও বাংলা চর্চার অগ্রগতি হলে স্থানীয়ভাবে ও রেনেসাঁর প্রভাব পড়ে। ক্রমে জনগন বাংলা ও ইংরেজী শিক্ষার দিকে আগ্রহী হন। তাই স্থানীয় জনগনের আগ্রহে ও তৎকালীন সরকারী প্রভাবে মাদ্রাসার নাম পরিবর্তন করে Middle English School নামকরণ করে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। খুব সম্ভবত এটি ১৯০৮ সালের দিকে। এ তথ্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দের প্রকাশিত ১৯৯৯ সালের ‘স্মৃতিচিহ্ন’ প্রকাশনায় এবং বিদ্যালয়ের কিছু নথিপত্রে পরিলক্ষিত হয়। উল্লেখ্য যে, তখন থেকে বিদ্যালয়টি সরকারীভাবে পরিচালিত হত।

            এ মিডল ইংরেজী বিদ্যালয়ে প্রাইমারী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দান করা হত। বাংলা, ইংরেজী, উর্দু, ফারসী, পালি, সংস্কৃত ইত্যাদি বিষয়ের উপরও শিক্ষাদান করা হত। এজন্য বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তবে প্রাইমারী শিক্ষাদানের জন্য ২ জন আলাদা শিক্ষক ছিলেন বলেও জানা যায়, তখন বিদ্যালয় পরিচালনার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছিল।

সভাপতি- Mr. A.W. Harris, S.D.O কক্সবাজার।

সেক্রেটারী- Mr. A.K. Ghosh-Khas Tahashildar

সদস্য সংখ্যা- ৮জন।

মূলত: খাস তহশিলদার মি: A.K. Ghosh এর সর্বিক উদ্যোগ এবং অর্থসংগ্রহে এবং নিজের তহবিল থেকে অর্থ-দানে এ সময় বিদ্যালয়টির সকল কার্য্যক্রম পরিচালিত হত। ইহা বিদ্যালয় পরিদর্শন বহিতে বিভিন্ন পরিদর্শক বৃন্দ তাঁদেও মন্তব্যে উল্লেখ করেছেন। ৬/০৬/১৯২৩ সালের পরিদর্শন বাহিতে বিদ্যালয় পরিদর্শক মন্তব্য করেছিলেন, “বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।” খাস তহশিলদারের এহেন ভূমিকার জন্যই শতবর্ষ পরেও তিনি স্মরনীয় বরণীয়।

Hours of Operation

All times are shown in local time

  • Monday 10:00 AM - 4:00 PM
  • Tuesday 10:00 AM - 4:00 PM
  • Wednesday 10:00 AM - 4:00 PM
  • Thursday
    Closed 10:00 AM - 4:00 PM
  • Friday Open 24 Hours
  • Saturday 10:00 AM - 4:00 PM
  • Sunday 10:00 AM - 4:00 PM

Photos/Videos

No photos of Coxs Bazar Government High School - Coxs Bazar Government High School yet

Been here? Be the first to share a photo and help others see what it’s really like.

Earn 30 contribution points for every photo

Location Map

cox's bazar, Cox's Bazar Sadar, Cox's Bazar

Direction on map

Ratings Overview

0.0

Overall Ratings

Based on 0 Reviews

Select your rating

No reviews yet

Be the first to share your thoughts and help others in the community discover Coxs Bazar Government High School - Coxs Bazar Government High School.

Call Directions